ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের ও বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু জাতীয় সংসদের অফিস কক্ষে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের কাছে এবং বিরোধীদলীয় উপনেতার একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের নিকট ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।


এ ছাড়া, সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানের বাসভবনে ঈদের কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার।


ads
ads
ads

Our Facebook Page

↑